এই রায় দেশের বিচারিক ইতিহাসে মাইলফলক: নাহিদ ইসলাম
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দেওয়া রায় দেশের বিচারিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, 'গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে গুম, খুন, ধর্ষণ হয়েছিল, মানবাধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছিলে, তার সবকিছুর বিচার আমরা আজ পেয়েছি। আমরা এই রায়কে স্বাগত জানাই।' ১৭ নভেম্বর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
