হাসিনার মৃত্যুদণ্ডের রায়: কী প্রতিক্রিয়া জানাল আবু সাঈদের পরিবার?
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের প্রতিক্রিয়ায় শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী তার পরিবার সন্তুষ্টির কথা জানিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল আইনশৃংখলা বাহিনী।
