শেখ হাসিনার সাজায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: সালাহউদ্দিন আহমেদ
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
