শেখ হাসিনার মামলার রায় আজ, কেমন নিরাপত্তা ট্রাইব্যুনালে?
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এই রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালসহ এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
