আত্মসমর্পণ করে ভাইসহ জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হুমকি-ধমকির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। মামলার বাদী অভিযোগ, তারা দুজন ব্যবসায় অংশীদারের জন্য ২৭ লাখ টাকা নিয়েছেন তার কাছ থেকে। তবে পরে আর ব্যবসা শুরু করেননি এবং টাকা ফেরতও দেননি। তবে ফেসবুকে মেহজাবীন এই অভিযোগকে 'ভুয়া' বলেছেন।
