‘নারীদের কর্মঘণ্টা কমানোর কথায় জনমনে ভীতি’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশনে অতিথি হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে গণভোট, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ভাবনা এবং বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা করেছেন তারা। উপস্থাপনায় টিবিএসের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। আজ দেখুন ২য় পর্ব।
