ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে বিবিসি কি টিকতে পারবে? কী হবে সামনে?
বিবিসির একটি 'ভুল সম্পাদনা' নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার হুমকি এখন বাস্তব সংকটে পরিণত হয়েছে। বিবিসি ইতোমধ্যে ক্ষমা চাইলেও ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এতে তিনি সন্তুষ্ট নন এবং মামলার মাধ্যমেই সবকিছুর সমাধান করতে চান তিনি।
