অভিবাসন নীতিতে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার
২০২৫ সালে নৌকায় চড়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ৩৬ হাজার অভিবাসী। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবঙ রাজনৈতিক গোলমালের কারণে দেশটিতে প্রতি বছরই হাজার হাজার মানুষ আশ্রয়প্রার্থী বা এসাইলাম সিকার হিসেবে প্রবেশ করেন। প্রবেশের কয়েক বছর পর অনেকেই অনির্দিষ্টকালের জন্য সেখানে বসবাসের আবেদন করেন। এরপর একসময় নাগরিকত্বও পেয়ে যান। তবে যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে এই সুযোগ আর থাকছে না।
