৫ ব্যাংক মার্জ; কীভাবে আমানতের অর্থ ফেরত পাবেন গ্রাহকরা?
ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে একক ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে 'সম্মিলিত ইসলামিক ব্যাংক' নামে। প্রস্তাবিত ব্যাংকটি ইতোমধ্যে লেটার অব ইনটেন্ট- LOI পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। নামের ছাড়পত্র মিলেছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর- RJSC থেকে।
