পর্যটনে যুক্ত হলো শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ
শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। ১৫ নভেম্বর সকালে এই প্যাডেল স্টিমারটি উদ্বোধন করেন তিনি।
