জুলাই সনদ নিয়ে অনেক কিছু অস্পষ্ট: আখতার
জুলাই সনদ নিয়ে অনেক কিছু অস্পষ্ট বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে। সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি। ১৪ নভেম্বর শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার জুলাই সনদকে অপবিত্র করেছে।
