রাজশাহীতে তাওসিফ হত্যা: পুলিশের তদন্ত কতদূর?
রাজশাহী নগরের ডাবতলা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন। হামলায় গুরুতর আহত তার মা তাসমিন নাহার লুসী। ১৩ নভেম্বরের এই ঘটনা নিয়ে আলোচনা সবর্ত্র। এরমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে তাওসিফের। ১৪ নভেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে তার ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কাফিল উদ্দিন। জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে তার।
