কচুরিপানা দিয়ে রংপুরের রেজাউলের বার্ষিক আয় কোটি টাকা
রংপুরের তরুণ উদ্যোক্তা রেজাউল করিম। পরিত্যক্ত কচুরিপানা থেকে তৈরি করেন দৃষ্টিনন্দন হস্তশিল্প পণ্য; যা এখন রপ্তানি হচ্ছে কানাডা, আমেরিকা ও ইউরোপে। তার 'আর কে হ্যান্ডি ক্রাফট' কারখানা থেকে বছরে বিক্রি হচ্ছে প্রায় দুই কোটি টাকার পণ্য। কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর, যারা প্রতিদিন আয় করছেন ঘরে বসেই।
