জয়পুরহাটের সোহেল আর শালিকের বন্ধুত্বের গল্প
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের এই কিশোরের নাম সোহেল রানা। বয়স মাত্র ১৩। কিন্তু এই বয়সেই সে হয়ে উঠেছে গ্রামের এক অনন্য মুখ — 'পাখিপ্রেমী সোহেল'। মুখে শিস বাজাতেই ছুটে আসে তার প্রিয় পাখি 'রকি' — এক বন্য শালিক।
