কেন রাজশাহীতে বিচারকের স্ত্রী ও সন্তানের ওপর হামলা?
টাকা চেয়ে না পাওয়ায় ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিচারকের স্কুল পড়ুয়া সন্তান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার স্ত্রী। হামলাকারী লিমন মিয়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি দাবি করেছেন, বিচারকের স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সে বিচারকের ছেলেকে হত্যা করেননি।
