TBS ৮টার সংবাদ, ১৩ নভেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- জাতীয় নির্বাচনের দিনই গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা; প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ বিএনপির; গণভোট ও নির্বাচনের ঘোষণা জনআকাঙ্ক্ষার পরিপন্থী, মন্তব্য জামায়াতের; মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর; রোজায় প্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি বিল পরিশোধে সময় মিলবে ৯০ দিন; দীর্ঘ বিতর্কের পর অন্তর্বর্তী অর্থ বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই; মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান।
