যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘ অচলাবস্থার অবসান
অবশেষে শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। মার্কিন সিনেটের পর ১২ নভেম্বর প্রতিনিধি পরিষদেও পাস হয়েছে বাজেট বিল। শেষ অপেক্ষা ছিল কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। সেটিও হয়ে গেছে। ফলে কেটেছে দীর্ঘ ৪৩ দিনের অচলাবস্থা।
