যুক্তরাষ্ট্রের দীর্ঘ অচলাবস্থা শেষের পথে
শেষ হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২ নভেম্বর বাজেট প্যাকেজের ওপর গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি পরিষদে। এর আগে ১০ নভেম্বর সিনেটে বিলটি পাস হয়। এদিন সাত ডেমোক্র্যাট ও এক স্বতন্ত্র সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে সহায়তা করেন বিল পাসে।
