১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করতে পারবেন ট্রাম্প?
একটি ভুল নিউজের জের ধরে চরমে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বখ্যাত ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দ্বন্দ্ব। উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের অভিযোগে বিবিসির কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বেঁধে দিয়েছেন সময়। ১৪ নভেম্বরের মধ্যে ক্ষতিপূরণ না দিলে ঘোষণা দিয়েছেন আইনী লড়াইয়ে নামারও। কিন্তু প্রশ্ন হলো- বিশাল অংকের এই ক্ষতিপূরণ আদায় করতে পারবেন তো ট্রাম্প? বিবিসির সঙ্গে দ্বন্দ্বে কী জয়ী হবেন তিনি?
