চট্টগ্রাম বন্দর নিয়ে কী জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান?
চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি ভিত্তিতে ডেনমার্কের এপিএম কোম্পানি এটি নির্মাণ করবে। এটি নির্মিত হলে আট লাখ কনটেইনার রাখা যাবে। ১২ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
