পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে মামলা করা যাবে না আদালতে
পাকিস্তানে ২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ছে। প্রেসিডেন্টের মতো তিনিও বাড়তি সুবিধা ভোগ করবেন নতুন সংবিধানের ২৪৩ নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে। দেশটির কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। সেইসঙ্গে তিন বাহিনীর ক্ষমতাও তার ওপর ন্যাস্ত থাকবে।
