আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি, পুলিশের ব্রাশফায়ারের হুঁশিয়ারি
১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘিরে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পর সামাজিক মাধ্যমে এমন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
