চীনের সব হাসপাতালেই চিকিৎসা নিতে পারবেন বাংলাদেশিরা
চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন বা প্রথাগত চীনা চিকিৎসা বিশ্বব্যাপী বেশ সমাদৃত। দেশটির কিছু হাসপাতাল সম্প্রতি বিদ্যমান এলোপেথিক মেডিসিনের সঙ্গে ট্রেডিশনাল মেডিসিন ব্যবহার করছে চিকিৎসা সেবায়। ফলাফল বেশ আশা জাগানিয়া। ক্যান্সারের মতো অনেক জটিল রোগী কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সুস্থ হয়ে উঠছেন। এ ক্ষেত্রে সফলতার হার ৯৯ শতাংশেরও বেশি। এমনি একটি হাসপাতাল গুয়াংজু ফোসুন চাঞ্চেং হাসপাতাল।
