যুদ্ধবিরতিতে অন্তত ২৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার এক মাস পেরিয়ে গেলেও থামেনি ইসরায়েলি হামলা। প্রায় প্রতিদিনই বিমান ও স্থল অভিযান চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে দেশটি। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অফিস। সংস্থাটির তথ্যমতে, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অন্তত ২৮২ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল।
