বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধান পদত্যাগের কারণ কী?
ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। ৯ নভেম্বর তারা পদত্যাগ করেন বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে সম্প্রচারিত তথ্যচিত্রকে কেন্দ্র করে। যেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের বিভিন্ন অংশ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ।
