মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বিরের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, বাসার মেঝেতে গলায় দড়ি বাঁধা অবস্থায় সাব্বির পড়ে ছিলেন। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
