সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির বিধান নেই: সালাহউদ্দিন
জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয়। ১১ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আরও বলেন, সনদে বিভিন্ন দলের কিছু নোট অব ডিসেন্ট আছে। সনদে উল্লেখ আছে; ইশতেহারে উল্লেখ করে রায় পেলে সেভাবে বাস্তবায়ন করবে, অথচ সুপারিশমালায় নেই। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই অবস্থানে আছি। নতুন নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন নামছেন, তাদের সঙ্গে আলাপ করতে হবে। সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা দেশে নেই বলেও মন্তব্য করেন তিনি।
