কম্বোডিয়ার সঙ্গে কেন শান্তিচুক্তি স্থগিত করল থাইল্যান্ড?
উচ্চ শুল্কের ভয় দেখিয়ে জুলাইয়ে থাইল্যান্ড-কম্বোডিয়ার রক্তক্ষয়ী সংঘাত থামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঢাকঢোল পিটিয়ে মালয়েশিয়ার সহযোগিতায় অক্টোবর মাসে করিয়ে দিয়েছিলেন আনুষ্ঠানিক শান্তিচুক্তি। কিন্তু সেই শান্তিচুক্তি টেকেনি এক মাসও। সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই সেনা আহতের ঘটনার দায় কম্বোডিয়ার ওপর চাপিয়ে শান্তিচুক্তি স্থগিত করেছে থাইল্যান্ড।
