জোহরান মামদানির ট্রানজিশন টিমে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট জারা রহিম। পুরোপুরি নারী নেতৃত্বে গঠিত এই দল ২০২৬ সালের ১ জানুয়ারি মামদানি দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের দিক-নির্দেশনা দেবে। জারা আগে বারাক ওবামার ও হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
