বিবিসিকে ১০০ কোটি ডলারের মামলার হুমকি ট্রাম্পের
বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ১০ নভেম্বর বিবিসিকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, ট্রাম্পকে নিয়ে নির্মিত বিবিসির তথ্যচিত্র প্যানোরামায় তাঁর বক্তব্য ভুলভাবে সম্পাদনা করার কারণেই এই অবস্থান নিয়েছেন ট্রাম্প।
