শিক্ষকদের ১১তম গ্রেড দিতে চায় সরকার, আন্দোলন প্রত্যাহার নিয়ে বিভক্তি কেন?
সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিতে লাগাতার কর্মসূচিতে রয়েছেন দেশের প্রাথমিকের শিক্ষকরা। ১০ অক্টোবর সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড দিতে চায় সরকার। তবে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে বিভক্তি দেখা যায় শিক্ষকদের মধ্যে।
