মেট্রোরেল-৬ প্রকল্পের সময় ৩ বছর বাড়ছে কেন?
অনুমোদনের এক দশক পরে প্রথমবারের মতো খরচ কমছে মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের। তৃতীয় সংশোধন চূড়ান্ত করার প্রক্রিয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ৭৫৪ কোটি টাকা কমিয়েছে সরকার। তবে প্রকল্পের মেয়াদ বাড়ছে ৩ বছর। সময় শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরে।
