৫০ বছর পর NFL খেলার মাঠে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট
সম্প্রতি NFL এর নতুন মৌসুমের একটি খেলায় উপস্থিত হয়ে আবারও আলোচনায় এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ নভেম্বর ওয়াশিংটন কমান্ডার্সের মাঠে ডেট্রয়েট লায়ন্সের বিপক্ষে ম্যাচটি দেখতে আসেন তিনি। প্রায় ৫০ বছর পর কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট এমন খেলায় গেলেন। তবে খেলা শুরু হওয়ার পর যখন ট্রাম্প মাঠে প্রবেশ করেন, তখন দর্শকদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া; কেউ উল্লাসে হাততালি দেন, আবার কেউ অসন্তোষ প্রকাশ করেন।
