নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা কোথায়?
১০ নভেম্বর রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে অন্তত সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি বাসে দেয়া হয়েছে আগুন। দিনে দুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে একজন। এছাড়া সামনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি। সবমিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি? নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতির কতটা অবনতির হতে পারে এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
