মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ১৯৭১ হয়নি; আমরা কিছুই করি নাই। দেশটার জন্য কোনো অবদানই রাখি নাই। ১০ নভেম্বর ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ, দেশের সর্বনাশ হওয়া। আমরা চাই অন্তর্বর্তী সরকার কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবে, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করবে।
