জুলাই আন্দোলনে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আন্দোলনকে শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চাইলে করতে পারেন; তবে সেটা সঠিক বিশ্লেষণ নয়। এই আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান; ফলে সফলতা এসেছে। ১০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন; কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্ট ছাত্র জানতার বলা হলেও এটি একদিনে হয়নি। বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এই আন্দোলনের সফলতা এসেছে।
