পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউটের সামনে একজন গুলিবিদ্ধ
১০ নভেম্বর পুরান ঢাকায় একজনকে দিনদুপুরে গুলি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তির নাম তারিক সাঈদ মামুন। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ব্যক্তি তারিককে পেছন থেকে গুলি করেন। গুলিবিদ্ধের খালাতো ভাই জানান, কেন তার ভাইকে গুলি করা হয়েছে তা তিনি জানেন না।
