সরকারি অচলাবস্থার রেকর্ডের পর সমঝোতায় মার্কিন সিনেটররা
মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থার ৪০তম দিনে এসে সমঝোতায় পৌঁছেছেন সিনেটররা। একটি প্রাথমিক চুক্তিতে একমত হয়েছেন সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে একটি অংশ। তবে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই চুক্তিটি কার্যকর হবে।
