জাতিসংঘের বিকল্প হতে পারবে আর কেউ?
৮০ বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ আজ বিশ্বের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়- স্বাস্থ্য, শান্তিরক্ষা, মানবিক সহায়তা, আন্তর্জাতিক আইন ও কূটনীতির মূল কেন্দ্রে ছিল সংস্থাটি। কিন্তু পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে জাতিসংঘের প্রতি সমালোচনা বেড়েছে- বিশেষ করে, উন্নয়নশীল বিশ্বের চেয়ে পশ্চিমা স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে।
