কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা?
নিবন্ধন না পাওয়ায় গত ৪ নভেম্বর থেকে অনশন করছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। নিবন্ধন না পেলে অনশন ভাঙবেন না তিনি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। ৯ নভেম্বর এ কথা জানান তিনি। আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
