তিন দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে শিক্ষক, পুলিশ ও রিকশাচালকসহ অন্তত ১১০ জন আহত হয়। পরে চারটি শিক্ষক সংগঠনের জোট 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ'-এর ব্যানারে থাকা শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
