রেলওয়ে আন্ডারপাস চালু হওয়ায় যেসব সুবিধা পাচ্ছেন নগরবাসী
রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ৮ নভেম্বর সকালে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আন্ডারপাসটি চালুর ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।
