সারা দেশের স্কুলে কর্মবিরতির ডাক প্রাথমিকের শিক্ষকদের
ঢাকার রাজপথে আবার শিক্ষকদের ওপর চড়াও হলো পুলিশ। এবার আক্রান্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। ৮ নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিয়ে হামলা চালায় পুলিশ। তাতে শতাধিক শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
