পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ অবৈধ: মার্কিন আদালত
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে বিক্ষোভ দমাতে সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশকে অবৈধ ঘোষণা করলেন ওরেগনের ডিস্ট্রিক্ট জাজ ক্যারিন ইমারগুট। এ রায়কে স্বাগত জানিয়েছে ডেমোক্র্যাটরা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে লড়াই।
