সুলতানি ঐতিহ্যের দীপ্ত ইতিহাস নওগাঁর কুসুম্বা শাহী মসজিদ
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে প্রবেশ করলেই দূর থেকে চোখে পড়ে ধূসর পাথরের এক স্থাপনা। যেন সময়ের বুক চিরে দাঁড়িয়ে আছে —সুলতানি আমলের এক নীরব সাক্ষী। ইতিহাস তাকে চেনে কুসুম্বা শাহী মসজিদ নামে, আর স্থানীয়রা বলেন, পাথরের মসজিদ।
