রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা চালিয়ে যাবে হাঙ্গেরি
রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি। অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ কথা জানিয়েছেন।
