মানিকগঞ্জে ফাঁদ পেতে খাল থেকে ১০০ কেজির কুমির উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর একটি শাখা খাল থেকে বিরল প্রজাতির একটি মিঠা পানির কুমির আটক করেছে এলাকাবাসী। ৭ নভেম্বর স্থানীয়রা দড়ি ও কাপড় ব্যবহার করে ফাঁদ পেতে কুমিরটিকে ধরতে সক্ষম হয়। ঘটনার পর বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করেন। কুমিরটি প্রায় ১১ ফুট লম্বা ও এর ওজন ১০০ কেজির বেশি।
