নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৮ নভেম্বর সকালে তিনি পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
