‘সন্ত্রাসী’ তালিকা থেকে আহমেদ আল-শারার নাম বাদ দিল জাতিসংঘ
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।পাশাপাশি শারার নাম সন্ত্রাসী নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক দিন আগেই গতকাল ৭ নভেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তাঁর হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না।
