দিনাজপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি স্থানীয়দের
গায়ে কাফনের কাপড় পরে মিছিল, মুখে ও ব্যানারে মানি না মানবো না লেখা স্লোগান। কারণ বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে যাকে এখানে মনোনয়ন দেয়া হয়েছে তাকে মেনে নিতে পারছেন না তারা। ৭ নভেম্বর শুক্রবার সকালের এই চিত্র দিনাজপুরের বিরল-বোচাগঞ্জের।
